কবিতা 

নাহিদ ধ্রুব’র দশটি কবিতা

  এই তো জীবন এসেছি পাতার মতো বাতাসের সাথে ট্রেন তবু লেট করে এলো মাঝরাতে   টহল মেঘের দল এখনও সজাগ— তারায় খচিত আছে আশাবরী রাগ   তক্ষকের ডাক শুনি, প্লাটফর্ম ফাঁকা বিস্মৃত জীবন যেন জলরঙে আঁকা   তাকাবো না ভেবে ফিরে বারবার দেখি সমস্ত জীবন ছিল কতখানি মেকি   অতর্কিত বৃষ্টি এসে ভেঙে দেয় মোহ— প্রতিটি ফোটায় যেন মিশে গেছে দ্রোহ   নীরবতা ভাঙে শোনা যায় হুইসেল ফেরারি হয়েছি ভেঙে জগতের জেল   জীবন চলেছে কবে নিশ্চয়তা মেনে? টিকিটবিহীন আমি উঠে বসি ট্রেনে…   যেখানে যাওয়ার যাবো, প্রশান্ত এ…

Read More
কবিতা বিশ্বসাহিত্য 

আফগানি কবিতা- মুজগান ফারামানেশ ।। ভাষান্তর: কায়েস সৈয়দ

মুজগান ফারামানেশ ১৯৯০ সালে আফগানিস্তানের হেরাত শহরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি হেরাত বিশ্ববিদ্যালয় থেকে ফার্সি ভাষা ও সাহিত্যে ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি হেরাত সাহিত্য সঙ্ঘের একজন সক্রিয় সদস্য। তিনি সাপ্তাহিক কবিতা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করেন। তার প্রথম কবিতার বই ‘আন্দিশাহেই-ই দার্দ-আলুদ’ (বেদনা সংক্রমিত প্রতিফলন) প্রকাশিত হয় হেরাতে ২০১১ সালে। তার দ্বিতীয় কবিতার বইয়ের নাম ‘গেরেয়ে কুর’ (অন্ধ গিঁট)। তার লেখা পত্রিকা, রেডিও এবং টিভিসহ বিভিন্ন মাধ্যমে প্রচুর পরিমানে প্রকাশিত হয়। তিনি সাধারণত ক্লাসিক্যাল ফর্ম যেমন গজল, রুবাই (চতুষ্পদী শ্লোক) এবং মসনবী (ছন্দোময় যুগল) ইত্যাদি গতানুগতিক শৈলীতে…

Read More
কবিতা 

মৌলিক মজুমদারের সাতটি কবিতা

বেত্রবতী শুয়ে আছে সিনেমার মতো   তারপর ঘেঁটে দেখলাম কোনো চিহ্ন নেই চেঁছে তুলে নিয়ে গেছে কবচ কুন্ডল জেগেছে শরীরব্রহ্ম উপত্যকাময় আশীর্বাদী ফুল তুমি অশেষে দিয়েছ।   জোড়া ডানা পিঠে নিয়ে আমি বীতশোক অনেক উড়েছি প্রেমে সূর্যের কন্দরে চাকা বসে যাওয়াটাই যুগধর্ম নয় সময় সারাতে পারে যাপনের ক্ষত।   বেত্রবতী শুয়ে আছে সিনেমার মতো শুক্রতারাটির মতো জ্বলে আছে রাতে ডানায় কি এত জোর পাবো কোনোদিনও ঝাপটাই যত ডানা পরাভব প্রিয়!   প্রেম ছাড়া চোখ নেই অয়ি চক্ষুষ্মতী চোখ ভরে দেখি শুধু নদী মরে গেছে শুঁড়িখানা খুলে গেলে ডানা ঝরে যায়…

Read More
কবিতা 

গুচ্ছ কবিতা ।। পূর্ণিমা নকরেক

চুনিয়ার মেয়ে -১ চোখ খুঁজে পায় শাদা, আকাশি বই ছুঁই ছুঁই আকাশের রং… দক্ষিণের জানালায় ফুটে না ফুল লতানো পাতা গজায় প্রেমের শেষ পৃষ্ঠায় কানে এসে ফিসফিস করে লাল বাতি আমাকে জ্বালাও চকচক প্রেমভরা বাতিঘর প্রেমিকেরা রাঙায় কবির কবিতায়…   চুনিয়ার মেয়ে – ২ বারান্দায় পড়ে আছে দীক্ষাভরা চু। আমার পাতাঝরা বনে জোছনা দেখার গভীররাতে আমি বেছে নিয়েছি নাগরিক নিদ্রাহীন বন্দিত্ব। এখানে বারান্দাও বড্ড একা, ওখানে বনের ধারে আমার উঠোন জমজমাট। মাকড়সা হয়তো বাসা বেঁধেছে আমার পানপাত্রে কয়োনি, দিজনী, মেজনী আদি কথার অবসরে তাঁদের সারিকে হারানোর ব্যথা ভরে রাখে চুয়ের…

Read More
কবিতা 

শৈবাল নূরের কবিতা

  রূপকল্প আর ঘুমোবো না বলে— তোমার নিখিলমনের চোরাগোপ্তা গলিতে রাত্রিপ্রহরী হয়ে ঘুরছি আর ঘুমোবো না বলে — ন্যুড সোসাইটির ছিলগালা থেকে, প্রতীকী জালিয়াতির ব্যালোটনীতি থেকে, তোমার চোখের ডার্কনেসের পরিচর্চা হয়ে উঠতে চাইছি নিদ্রা ধ্যানের গুপ্ত সহোদর,  পুষ্পাঙ্খা— তোমার তন্দ্রা যাবার কালে আমি টুকরো টুকরো স্বপ্ন হয়ে ভেঙে পড়ি সমস্ত মর্মপিঙ্গলায়, করকমলে—     শরীরজ বাড়ির উঠানে নীলকন্ঠ ফুলগাছ কোমরের  মতো  সুডৌল বাঁকা ধনুকের ডালে ফুটে আছে অগনিত যোনিপুষ্প পরাগায়নের মোহে শিশ্নমৌমাছি নীল হয়ে যায়, মাছরাঙা কুশলতায় পাপড়ি স্থিরতা ঝরে পড়ে বাউলগানে, আদিমমুদ্রায়     না ফেরা বাড়িতে কোথাও মন…

Read More
আলাপচারিতা কবিতা গদ্য বিশ্বসাহিত্য 

জিম মরিসন এর “প্রস্তাবনা” এবং কয়েকটি কবিতা ।। ভাষান্তর: কায়েস সৈয়দ

আমি মনে করি সাক্ষাৎকার হলো শিল্পের নতুন একটি কাঠামো। আমি মনে করি আত্ম-সাক্ষাৎকার হলো সৃজনশীলতার নির্যাস। নিজেকে নিজে প্রশ্ন করা আর উত্তর খোঁজার চেষ্টা করা। লেখক অব্যক্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন।   এটা কাঠগড়ায় প্রশ্নের উত্তর দেওয়ার মতো। এটা সেই অদ্ভুত ক্ষেত্র যেখানে তুমি চেষ্টা করো আর অতীতে ঘটে যাওয়া কিছুকে সেঁটে রাখো আর তুমি যা করার চেষ্টা করছিলে তা মনে রাখার জন্য একান্তভাবে চেষ্টা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক অনুশীলন। একটা সাক্ষাৎকার তোমাকে প্রায়শই তোমার মনের প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ করে দেয়— যা আসলে আমার কাছে শিল্পই। একটা সাক্ষাৎকার তোমাকে…

Read More
কবিতা 

কয়েকটি কবিতা ।। জেরী চন্দ

  বিহান   ১. হাজার চিঠি চিৎকার পাঠানো হয়েছে উপত্যকার শিশুদের কথা ভেবে ঈশ্বর মৃদু হেসেছেন ঘুমের ঘোরে- সেদিন থেকে ঈশ্বরকে ঈর্ষা করেছে উপত্যকার শিশুরা   ২. রোদমাখা চেহারা নিয়ে জন্ম নিয়েছে এইচআইভি পসিটিভ শিশু বড়দিনের ভোরে- ক্রুশবিদ্ধ পায়ে হিমশীতল কালো রক্ত, আর দেখা যাচ্ছে না এবারে আমি সব অভিজ্ঞতা জলাঞ্জলি দিয়ে একটি খাদে নেমে যাবো   ৩. হাঁসের মাংস পুড়াচ্ছে কতগুলি উপজাতি বালক আমার কোনো বাড়ি নেই আর থাকলেও- সেখানে আমাকে আর থাকতে দেওয়া হবে না আমি অচেনা মানুষ অপূর্ব অজস্র অচেনা মানুষের সঙ্গে বসে ভাত খেয়েছি বহুবার!  …

Read More
কবিতা গদ্য গল্প 

মারমা লোকগল্প ।। মিথুই

একদা এক বুড়োবুড়ি নির্জন এক ছরায় গিয়ে ম্যায়াহ্‌ দিয়ে মাছ ধরছিলো। কিছুক্ষণের মধ্যেই তাদের ম্যায়াহ্‌য় একটা মাছ ধরা পরলো। মাছ পেয়ে বুড়োবুড়ি দু’জনেই খুব খুশি হলো। মাছ ধরতে পারার আনন্দে বুড়ি তার বুড়োকে বললো, – শোন, এই মাছটা আমার মেয়ে মিথুই খাবে। কিছুক্ষণ পর আরও একটি মাছ ধরা পরলো বুড়ির ম্যায়াহ্‌তে। এবারও বুড়ি একইভাবে বলে উঠলো, – শোন, এই মাছটাও আমার মেয়ে মিথুই খাবে। এইভাবে যতোবার ম্যায়াহ্‌তে মাছ ধরা পরলো ঠিক ততোবারই বুড়ি একই কথা বলতে লাগলো, “এই শোন, এই মাছটা আমার মেয়ে মিথুই খাবে।” বারবার এই কথা শুনতে শুনতে…

Read More
কবিতা গদ্য মুক্ত গদ্য 

স্থানিকের চিহ্ন ।। জ্যোতি পোদ্দার

মিশ্র বৃক্ষের বনে চোখ ক্লান্ত হয় না— বরং ছলকে ছলকে বিস্ফারিত হয়ে ওঠে। হাঁটতে হাঁটতে শরীর অবসন্ন হয়ে পড়লে এমন জায়গা পেলে হাত পা মেলে দেবার জন্য শরীর নেচে ওঠে। মন আকুপাকু করে। যেন কতকাল পর সবুজ আর সবুজ আর ঘন সবুজের মায়াবী বিছানা পেতে রেখেছে আমার জন্য। গা এলিয়ে দিলেই পাশে দাঁড়িয়ে থাকা গাছ নীচু হয়ে আমার পাশে বসে চুলে বিলি কেটে কেটে ঘুম পাড়িয়ে দেবে। সকালের রোদে পাতার ফাঁক ফোঁকর দিয়ে যতটুকু আলোর বিস্তার ঠিক ততটুকুই বরফির ছাঁচের মত ছায়া পড়ে নিকানো উঠান জুড়ে। ভারি সুন্দর লাগে আলো…

Read More
কবিতা গল্প 

মারমা লোকগল্প ।। খোব্রোক

একদেশে ছিলো এক দরিদ্র লোক। তিনি ছিলেন নিঃসন্তান। অনেক চেষ্টা তদবির করে শেষে তার একটা বাচ্চা হয়। বাচ্চাটি মানুষের ছিলো না। বাচ্চাটি ছিলো একটা খোব্রোক। দরিদ্র লোকটি সেইসময় কাজ করতো রাজার বাড়ি। একদিন রাজা লোকটিকে ডেকে তার সারা বছরের পারিশ্রমিক দিতে চাইলেন। দরিদ্র লোকটি রাজার সামনে যেতে ভয় পেলো। সে পারিশ্রমিক আনতে খোব্রোককে পাঠালো রাজার বাড়ি। রাজা খোব্রোককে দেখে বিরক্ত হয়ে বললেন, “তুমি সামান্য এক খোব্রোক, তুমি কি করে বোঝা বইবে?” খোব্রোক বললো, “আমি পারবো রাজামশায়।” খোব্রোকের কথা শুনে রাজার খুব রাগ হলো, তিনি রেগে গিয়ে বললেন, “সামান্য এক খোব্রোক,…

Read More