পর্যালোচনা বিশ্বসাহিত্য 

এজরা পাউন্ড এর জীবন ও কর্ম ।। ক্লাইভ উইলমার, অনুবাদ- জয়ন্ত বিশ্বাস

পাউন্ডের জন্ম ইডাহো (Idaho)-র হেইলি (Hailey)-তে হলেও তাঁর বেড়ে ওঠা ও শিক্ষাজীবন কাটে মূলত পেনসিলভানিয়া (Pennsylvania)-য়। স্বল্পায়ু শিক্ষাজীবনের পাট চুকিয়ে ১৯০৮ সালেই পাউন্ড ইউরোপে পাড়ি জমান। কয়েক মাস ভেনিসে কাটাবার পরে তিনি শেষ পর্যন্ত লন্ডন-এ থিতু হন। এখানেই পাউন্ডের সাথে তাঁর আশৈশব নায়ক ডাব্লিউ বি ইয়েটস (W.B. Yeats)-এর সখ্যতা গড়ে ওঠে। ১৯০৮ থেকে ১৯১১ সালের মধ্যে তাঁর ছয়টি কাব্যসমগ্র প্রকাশিত হয়। এগুলোর অধিকাংশেই Provençal বা ফ্রান্সের প্রঁভাস প্রদেশের লোককথা এবং পূর্ববর্তী ইতালিয়ান কবিতার প্রভাব, তথা কবির অনুরাগ ফুটে উঠেছিল। তাঁর রচনারীতি আরও শানিত হয় ব্রাউনিং (Browning) এর মধ্যযুগীয় ধাঁচ এবং…

Read More
কবিতা 

বন ভারাক্রান্ত মন ।। আদিত্য আনাম

বন ভারাক্রান্ত মন: ০১ মনের ভিতরে আছে এক বন। সেই বনের ভিতরে আছে কিছু বিপদগ্রস্ত গাছপালা। আছে বিমর্ষ বাঘ ও হরিণের সোনালি চিৎকার। সেখানে শিকারি হাঁটে; হাঁটে করুণ সরল শিকার। ফুটে আছে শতশত রঙিন, মায়াবী, গোলাপি, ব্যথাতুর ফুল। কতকত রকমারি ফল। পাকে ,ভয়ে ভয়ে নিস্তেজ হয়ে যায় অবহেলায়। সেখানে বাস করা আমি এক অশ্রুবিদ্ধ কবি, হেঁটে আসি ভাবনার গোধূলি বেয়ে। অথচ আমার কোনো একান্ত গাছ নেই। ব্যক্তিগত পাখি নেই, ফুল নেই; নেই কোনো পালকমুগ্ধ ওড়াওড়ি কেবল ক্লান্ত হাওয়া, তারসাথে ভিতর ও নিজের ভিতর ব্যর্থ আসাযাওয়া।   বন ভারাক্রান্ত মন: ০২…

Read More